Kishore Kumar

Aamar Bela Je Jay

1986 m.
Vaizdo įrašo nėra
Prisijunk, kad pasiūlytum vaizdo įrašą
Tekstas

Dainos žodžiai

আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
একতারাটির একটি তারে
গানের বেদন বইতে নারে
তোমার সাথে বারে বারে
হার মেনেছি এই খেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
এ তার বাঁধা কাছের সুরে
ওই বাঁশি যে বাজে দূরে
আমার এ তার বাঁধা কাছের সুরে
ওই বাঁশি যে বাজে দূরে
গানের লীলার সেই কিনারে
যোগ দিতে কি সবাই পারে
বিশ্বহৃদয়পারাবারে রাগরাগিণীর জাল ফেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে?
আমার বেলা যে যায় সাঁঝ-বেলাতে
তোমার সুরে সুরে সুর মেলাতে
আমার বেলা যে যায়
Pastebėjai teksto klaidą?